শাহরাস্তির মনিপুর-খিতারপাড় জিয়া পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবু মুছা আল শিহাব: চাঁদপুর-শাহরাস্তির মনিপুর-খিতারপাড় জিয়া পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) চিতোষী পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জিয়া পরিষদের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপি নেতা সরপরাজ হোসেন মাসুদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন জিলানী মানিকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, চিতোষী পূর্ব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মাষ্টার ও চিতোষী পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি ইব্রাহিম খলিল মঞ্জু।
আরও উপস্তিত ছিলেন, ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক হাছান আল সোহরাব, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, ছাত্রদল নেতা মোঃ হান্নান, মাহবুব, ইব্রাহিম, পণির মহিন,আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মাসুদ আলম, হারুন মিয়াজি, সুলতান আহম্মদ, জসিম উদ্দিন সহ আরও অনেক নেতাকর্মী।




































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































